
চ্যাম্পিয়ন স্বাগতা।ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা ঐতিহ্যবাহী সাহাপুর গ্রামে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় নানান আনুষ্ঠানিকতায় বহুপ্রতীক্ষিত শাহপুর লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের নবীনগরের দামলা – গুলপুকুরিয়া ফুটবল একাদশ বনাম মুরাদনগরের শাহ গোদা ফুটবল৷ একাদশের ফাইনাল টুর্নামেন্টেটি শনিবার বিকাল-৪টায় শাহপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।খেলা হউক মাদকমুক্ত সমাজ গড়ার হাতিয়ার, নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের এবং সম্প্রীতির অলংকার! এই প্রতিপাদ্য স্লোগান করে ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে, ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়ন শাহপুর গ্রামের খেলার মাঠে, দীর্ঘ ০৮ মাস পর অনুষ্ঠিত হয়েছে, বহুপ্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত শাহপুর লাখ টাকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২৫ইং শনিবার বিকাল ৪টায় শাহপুর খেলার মাঠে নানান আনুষ্ঠানিকতায় ফাইনাল ফুটবল টুর্নামেন্টের,শাহপুর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটি হিসেবে যারা ছিলেন,ইব্রাহিম নাফিজ মিঠু সাংগঠনিক সম্পাদক রতনপুর ইউনিয়ন বিএনপি।আজাদ হোসেন সভাপতি রতনপুর ইউনিয়ন যুবদল। মোশারফ মেম্বার এনামুল হক খোকন মোঃ নুরুল ইসলাম মাসুম শিবলী মুন্সি,শিল্পপতি জাকির হোসেনের সভাপতিত্বে,প্রধান অতিথি নবীনগর উপজেলা সরকারি কমিশনার বুমি খালিদ বিন মুনসুর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশির নায়েব সাহাপুর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আহসানুল গনি পল্লব, তত্ত্বাবধায়ক হাক্কানী খানকা শরীফ চট্টগ্রাম,বহুপ্রতীক্ষিত শাহপুর লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি করেছেন কুমিল্লা বনাম ব্রাক্ষণবাড়িয়া দুই জেলার দুটি টীম। কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের শাহগোদা ফুটবল একাদশ বনাম ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের দামলা/গুলপুকুরিয়া ফুটবল একাদশ উক্ত ফাইনাল ফুটবল খেলায় উভয়পক্ষেরই দেশ বিদেশের অনেক খ্যাতিমান ও তারকার ফুটবল খেলোয়াড়রা অংশগ্রহন করেছেন।উল্লেখ্য যে, গত বছরের ৪ঠা জুলাই শাহপুর লাখ টাকার গোল্ড কাপ টুর্নামেন্টের সর্বশেষ সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছিলো, দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও প্রতিকূল পরিবেশের কারনে দীর্ঘ ০৮মাস পর আগমী ২৬শে এপ্রিল শনিবার,বিকেল চারটা অনুষ্ঠিত হয়েছে এ সময় দেখা গেছে হাজার হাজার দর্শকের উপস্থিতি জাগা স্বল্পতার কারণে হাজারও দশক গাছে ঝুলে বিল্ডিং এর ছাদের উপরে ও বিভিন্ন অবস্থানে হাজারো দর্শকদের কে খেলা উপভোগ করতে দেখা গেছে।সার্বিক সহযোগিতায় হিসেবে যারা ছিলেন,মোঃ সাজ্জাদ হোসেন সাজু ,মো. রাজিবুল ইসলাম রাজীব, মোঃ হাসান শাহরিয়ার,মোহাম্মদ এমদাদুল হক ডালিম,মোঃ শাহজালাল, মোঃ মোহিদুল ইসলাম ঝিনুক, মোঃ স্বপন,মোহাম্মদ হানিফ,মোহাম্মদ রুহুল আমিন রিপন,মোঃ আনোয়ার হোসেন অনু, মোঃ মুক্তার হোসেন, মোহাম্মদ রাজিব।দুই দলের টানটান উত্তেজনায় হাতটা-হাটি লড়ায়ের মধ্য দিয়ে দামলা গোলপুকুরিয়া কে ২/১ গইলে হারিয়ে বিজয় লাভ করেন শাহ গোদা।আয়োজক কমিটির থেকে লাখ টাকার চ্যাম্পিয়ন গোলকাপ নিয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বাড়ি ফিরে জান।

মোঃ পারভেজ খান 








