
ব্রাহ্মণবাড়িযার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন করেছে উপজেলার চরচারতলা গ্রামবাসী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার পেট্রোবাংলা সংলগ্ন মেঘনা নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনকারিরা বলেন মহালের যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে এতে ফসলী জমী,জি,টি,সি,এল এর জেটি, জাতীয় গ্রিড লাইনের বিদ্যুতের টাওয়ার সহ সরকারি কে.পি,আই স্থাপনা হুমকির মুখে পড়েছে। এইসব জাতীয় সম্পদ রক্ষা করার দাবিতে তাদের এই মানববন্ধন। এতে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সেলিম পারভেজ,বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ,বিশিষ্ট ব্যবসায়ী শাহাজাদা সাজু,উপজেলা সেচ্চাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মাহেদী আল রানা,চরচারতলা ইউনিয়ন যুবদলের সভাপতি মো.ফারুক সরকার,জেলা সেচ্চাসেবক দলের সদস্য মো.হৃদয়,স্থানীয় কৃষক মো.বাচ্চু মিয়া,আব্দু রউফ মিয়া,জাকির মিয়া,ফেরদৌস মিয়া,মোমিন মিয়া প্রমুখ। ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে চরচারতলা ইউনিয়ন থেকে আসা শতাধীক নারী পুরুষ এতে অংশ নেন।

স্টাফ রিপোর্ট 








